সংবাদ দাতাঃরাকিব মাহমুদ, শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে গত শনিবার, রবিবার(২৭,২৮ মার্চ) শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসব মুখর পরিবেশে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়।
২ দিনব্যপী এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ভোদন করেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। এ মেলায় বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাসুদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত প্রমুখ।
শাহজাদপুর উপজেলার প্রায় ৪৫টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়ে তাদেরও স্টলে সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরেন। এ মেলায় শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের স্টলটি নানামুখি উন্নয়নের চিত্র তুলে ধরে সবার নজরে আসে। উন্নয়ন মেলা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply