শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
থেকে যা নৃপেন আরও দু-চারটে দিন থেকে যা

থেকে যা নৃপেন আরও দু-চারটে দিন থেকে যা

নৃপেন চক্রবর্তী

জন্মকালীন তৃষ্ণা নিয়ে সেখানে যেতেই
গাছ-গাছালিরা কথা বলে উঠলো।
কতদিন পর শ্যাম ছায়া মাখা
সে এক পরম আশ্রয়।

পুরোনো মাটির ঘর,
ধানছড়া আঁকা আল্পনায় তকতকে উঠোন
পাখিদের ইচ্ছে আনাগোনা নিয়ে
পুরোনো ঘাস-বিচুলির সেই চেনা গন্ধটা!

গোয়ালঘরে গরুর জাবর কাটার শব্দে
পুরোনো মানুষজনের ছায়াছবি কথা।

“এ্যাই নৃপেন,বাছুরটাকে একবার
মায়ের কাছে ছেড়েই দেনা বাবা,
ওরও তো ইচ্ছে করে মায়ের দুধের গন্ধ পেতে।”

কথা বলতে বলতে পিসীমার হাত বঁটিতে
কলাই শাকের নিখুঁত কাটাকুটি তেমনই আগের মতন।

এর মধ্যেই এক টুকরো চেনা বাতাস
কোথা থেকে উড়ে এসে বলে গেলো,
“থেকে যা নৃপেন এইসব বন-বাদারের ছোঁয়া মেখে
আরও দু-চারটে দিন থেকে যা”।

এখানে বিশ্বাসী বাতাস এখনও শ্যাম গন্ধ নিয়ে
সারাদিন গল্প-কথা আঁকে……..!

থেকে যা নৃপেন,থেকে যা ,আরও দু-চারটে দিন।
……………..

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD