শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন

পরাজয়

 

মহুয়া সমাদ্দার

ধার দেনা আর রাখিনি মনেতে কিছু 

তবুও কেমন হয়ে গেছি দেখো ঋণী ! 

শাল পিয়াল তো কাছেই ছিল আমার 

তবুও মনেতে থেকে গেছে  দারুচিনি । 

লাভ ক্ষতিটা যদি বলো জানা নেই 

দেখার ছলে ছুঁয়ে দেখবোই , নিঃশেষ 

হিংসা নয় গো , হারিয়ে ফেলার ভয় 

তবুও দেখো ভাবনাতে  বিদ্বেষ ।  

সকাল যদিও পায়নি পথের খোঁজ 

থেকে থেকে তাই হয়ে গেছি দিশেহারা 

আজও আমি শুধু তোমার পথেই চেয়ে 

হয়তো ফিরেছে এসেছিল পথে যারা ! 

বাঁচে না সময়, বেঁচে থাকে জটিলতা 

গোটা জীবনেই খুঁজে চলা  আশ্রয় 

নিজেকে পুড়িয়ে জ্বালায় যারা আলো  

সত্যি জিতেছো ? নাকি সে পরাজয় ?

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD