শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ

মুখোমুখি

রুদ্রভানু।।

(২১শে ফেব্রুয়ারি, দুই বাংলার অনুষ্ঠান মনে রেখে)

অহেতুক ছায়া ছুঁয়ে, হৃদয়ের স্পর্শ অনুভুত হয়
ভাষা – ভালোবাসা থেকে জেগে ওঠা আলোক
আকাশের ঠিক নিচে নেমে আসে উৎসবে মেতে
হাত ছুঁই স্বপ্নের, বাতাসে ভেসে আসে আহ্বান –

হিসেবের ঋণ, দেনা – পাওনার সীমানা- রহিত
তারকাঁটা ঘিরে আছে অজস্র মিছিল বিভাজনে
মৃত্যু-পারের গান উড়ে এসে মেশে আয়োজনে
মুছে ফেলে রক্তের দাগ আর বিষন্ন বিকেল

সর্ষের শিষে হলুদ প্লাবন মিশে গেছে ভোররাতে
কাতর শিশির -গীতে ভাগ-রেখা হেরে গেছে আজ
বিদ্রোহ-আলোকে হৃদয়-জানালা খুলে দেখি –
ঝড়ের সীমানা পেরিয়ে আমি তুমি মুখোমুখি বসে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD