বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
অঙ্কুর ফাউন্ডেশনের উদ্যোগে চার জেলায় ত্রাণ বিতরণ

অঙ্কুর ফাউন্ডেশনের উদ্যোগে চার জেলায় ত্রাণ বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
চলমান কঠোর লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া দেশের চারটি জেলায় অসহায়-দরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে অঙ্কুর ফাউন্ডেশন নামের একটি সমাজিক সংগঠন। বুধবার বগুড়া, সিরাজগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়িতে কয়েক’শো পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- ৮ কেজি চাল, ২ কেজি পেয়াজ, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ কেজি তেল।

ফাউন্ডেশনটির বগুড়া জেলা এম্বাসেডর তানভীর হাসান বলেন, অঙ্কুর ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ার শেরপুর উপজেলার ৫০ টি অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আগামীতে আমাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইনটেলের প্রধান প্রকৌশলী ড. শায়েস্তাগীর চৌধুরী স্যারের তত্বাবধানে আরো অসহায়দের সাহায্য করার চেষ্টা করব।

ফাউন্ডেশনের এম্বাসেডর নিলয় কুমার বিশ্বাস বলেন, অঙ্কুর ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতা আজকে কয়েকশ অসহায় পরিবারকে সাহায্য করা হল।

উল্ল্যেখ্য, অংকুর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বুয়েটের সাবেক শিক্ষক, ইন্টেল কর্পোরেশনের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (আমেরিকায়) ড. শায়েস্তাগীর চৌধুরী ২০০৭ সাল থেকে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা, কৃষি, নিরাপদ পানির জন্য গভীর নলকুপ স্থাপন, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ ইত্যাদি বিবিধ জনগুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করে যাচ্ছেন। তিনি ২০২০ সালে ‘সাড়া টেলিমেডিসিন’ নামক ফ্রি চিকিৎসা সেবা চালু করেন, যা এখনো চলমান এবং সারা দেশের অসংখ্য মানুষ এর উপকারভোগী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD