শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
অদ্বৈত মল্লবর্মণের মালুপাড়ায় সাংবাদিক ইউনিয়নের কম্বল বিতরণ

অদ্বৈত মল্লবর্মণের মালুপাড়ায় সাংবাদিক ইউনিয়নের কম্বল বিতরণ

বাহাদুর আলম,ব্রাহ্মণবাড়িয়া।।

অমর কথশিল্পী ও কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের স্মৃতিধন্য মালুপাড়ার ৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে শহরের গোকর্ণঘাটের মালুপাড়ায় এসব কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।
এ সময় বক্তারা বলেন, ‘মালুপাড়ার বাসিন্দারা এখনো অনেক পিছিয়েপড়া। সেজন্য তাদেরকে ভালোবাসা স্বরূপ উপহার হিসেবে কম্বল দেয়া হয়েছে। মূলত অদ্বৈত মল্লবর্মণকে শ্রদ্ধা জানাতেই তাঁর স্মৃতিধন্য মালুপাড়ার বাসিন্দাদের জন্য সাংবাদিক ইউনিয়নের এ ক্ষুদ্র আয়োজন। সমাজের সকল বিত্তবানদের উচিত পিছিয়ে পড়া এসব মানুষের পাশে দাঁড়ানো’।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বাক বিশ্বজিৎ পাল বাবু ও ফরহাদুল ইসলাম পারভেজ, সদস্য শাহজাহান সাজু, মজিবুর রহমান খান, আজিজুল সঞ্চয়, সুমন রায় ও বাহাদুর আলম এবং তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD