রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
অপহরণকারী আটক,অপহৃত গৃহবধূ উদ্ধার

অপহরণকারী আটক,অপহৃত গৃহবধূ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

চাঁদপুরের হাজিগঞ্জে অভিযান চালিয়ে অপহৃত এক গৃহবধুকে উদ্ধার করেছে র‌্যাব-১১।

সোমবার (২৩আগষ্ট) দুপুরে সিপিপি র‌্যাব-১১ এর লক্ষীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, এর আগে গতকাল রোববার রাত ৯টার দিকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার একটি ভাড়া বাড়ী থেকে অপহৃত গৃহবধূকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী মো. সাখাওয়াত হোসেনকে (৩১) আটক করা হয়। সে হাজীগঞ্চে পূর্ব বড়কূল ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মৃত শহীদুল্লাহর ছেলে।

ভূক্তভোগীর বরাতে র‌্যাব-১১ জানায়, নোয়াখালীর সোনাইমুড়ী নিবাসী ওই গৃহবধু গত ১৫আগষ্ট বেলা সাড়ে ১২টার দিকে ডাক্তার দেখানোর জন্য বজরা বাজার যাওয়ার পথে অভিযুক্ত সাখাওয়াত তাকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে অপহরণ করে এবং হাজীগঞ্জ পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়ীতে স্ত্রী পরিচয়ে একাধিকবার ধর্ষণ করে।

ভুক্তভোগীর স্বামীর অভিযোগে পেয়ে র‌্যাব-১১ এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব-১১।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD