শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় হোটেল মালিককে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় হোটেল মালিককে জরিমানা

তাজুল ইসলাম, বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীর উপজেলা সদর, গোমদন্ডী ফুলতল ও শাকপুরা চৌমুহনী বাজারে ভ্রাম্যমান আদালত ১৭ আগস্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন।
এ সময় তিনি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশন এবং খাবার হোটেলের লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ ও বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ এর বিভিন্ন ধারায় ০৭টি মামলায় ০৭টি হোটেল এন্ড রেস্টুরেন্ট কে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এন. জামান হোটেল এন্ড রেস্টুরেন্ট কে লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা, গ্রীন চিলিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের জন্য ৫ হাজার টাকা, কাস্তূরী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, আবদু রশিদ হোটেলকে ১৫ হাজার টাকা, গোমদন্ডী ফুলতল এলাকার আল-আমিন হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা এবং শাকপুরা চৌমুহনী বাজারের গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উক্ত হোটেলসমূহের মালিকগনকে নির্ধারিত সময় দেয়া হয়, যাতে তারা উক্ত সময়ের মধ্যে তারা তাদের হোটেলের পরিবেশ মানসম্মত পর্যায়ে নিয়ে আসে।
এছাড়া সংশ্লিষ্ট সকল খাবার হোটেল মালিককে লাইসেন্স সংগ্রহ করার নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে মোবাইল কোর্টের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD