আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
‘সত্যের সন্ধানে নির্ভীক; পাঠকের অন্তত জুড়ে’ যুগান্তর _ এ স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ২২টি বছর অন্যায়ের বিরুদ্ধে ও সত্যের পক্ষে কথা বলেছে গণমানুষের পত্রিকা দৈনিক যুগান্তর। মুক্তিযুদ্ধের চেতনায় সঠিক পরিচালনার মাধ্যমে পত্রিকাটি আজ গণমানুষের মুখ্যপাত্র হিসেবে বিবেচিত হয়ে ২৩ বছরে পদার্পণ করেছে যুগান্তর পত্রিকা।
রোববার সকালে আখাউড়ায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠানের শুরুতেই দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা ও যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে এসব কর্মসূচি আয়োজিত হয়।
এ সময় পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা ও যমুনা গ্রুপের কর্ণধার ও যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির দীর্ঘায়ু কামনা করেও দোয়া করা হয়।
যুগান্তর পত্রিকার স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা, আখাউড়া সরকারি শহীদ স্নৃতি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার।
যুগান্তর স্বজন মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তর ও যমুনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি এবং আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মিশু।
এ ব্যতিক্রমী আয়োজনে আনন্দ ভাগাভাগি করে নেন আখাউড়া উপজেলা সহকারী হাইকমিশন (ভূমি) মো. সাইফুল ইসলাম, আখাউড়া থানার ওসি মিজানুর রহমান, আখাউড়া কাস্টমস রাজস্ব কর্নকর্তা মো. কামরুজ্জামান, স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, উপজেলা
বিআরডিবি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মনির হোসেন বাবুল, আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হাসান, বেলাজিও ডিউটি ফ্রি শপের ম্যানেজার সাহারুল ইসলাম বাবু, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক, ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিকুল ইসলাম, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, আওয়ামীলীগ নেতা বাবুল পারভেজ, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হান্নান খাদেম, সমকালের প্রতিনিধি নাসির উদ্দীন, দেশ টেলিভিশনের সিনিয়র ভিডিও এডিটর মো. জয়নাল আবেদীন, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, আজকের পত্রিকা আখাউড়া প্রতিনিধি মো. সাদ্দাম হোসেইন, সাংবাদিক শেখ মনির হোসেন নিজাম, রুবেল আহম্মেদ, মোহাম্মদ আবির, জুয়েল মোজাদ্দেদী, হাসান মাহমুদ পারভেজ, মো. ইসমাইল, শিক্ষক মনির হোসেন প্রমুখ।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুগান্তরের স্বজনরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে যুগান্তর পত্রিকা সাহসী অভিযাত্রায় ২২বছর পেরিয়ে ২৩ বছরে পদার্পণ উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় সংঙ্গিত শিল্পী রাজা হাসানের কন্ঠে যুগান্তর পত্রিকাকে শুভেচ্ছা জানিয়ে তার ব্যক্তিগত ফেসবুক পেইজে একটি গান শেয়ার করেন। শুভেচ্ছা গানটি মূহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
আখাউড়া উপজেলার অজস্র পাঠক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, হকার ও সর্বস্তরের শুভানুধ্যায়ীসহ সীমান্তের ওপারের বন্ধুদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্থানীয় প্রতিনিধি মহিউদ্দিন মিশু।
Leave a Reply