মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
আগামীকাল প্রকাশ হবে ৪২তম বিসিএসের ফলাফল

আগামীকাল প্রকাশ হবে ৪২তম বিসিএসের ফলাফল

নিউজ ডেস্ক।।

আগামীকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ৪২তম (বিশেষ) বিসিএসের ফল প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অতিরিক্ত দুই হাজার চিকিৎসকের চাহিদাপত্র গতকাল মঙ্গলবার পিএসসিতে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে মোট চার হাজার চিকিৎসককে সুপারিশ করতে যাচ্ছে পিএসসি।

পিএসসি সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের বিশেষ সভা রয়েছে। সভায় ৪২তম বিসিএসের ফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ফল পিএসসি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, কাল পিএসসির বিশেষ সভা রয়েছে। অতিরিক্ত দুই হাজার চিকিৎসকের চাহিদাপত্র পেয়েছি। তাই চার হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হবে।

এর আগে গত সোমবার পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মদ গণমাধ্যমকে বলেন, ৪২তম বিসিএসের চূড়ান্ত ফল তৈরির কাজ চলছে। অতিরিক্ত চিকিৎসক নিয়োগের চাহিদাপত্র পেলে চলতি সপ্তাহে চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হবে।

গত ৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী গণমাধ্যমকে জানিয়েছিলেন অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এরপর সেদিন বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা থেকে অতিরিক্ত দুই হাজার চিকিৎসকের চাহিদাপত্র পিএসসিতে পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, দেশে চলমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD