শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আজ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এড. সিরাজুল হকের ১৯তম মৃত্যু বার্ষিকী

আজ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এড. সিরাজুল হকের ১৯তম মৃত্যু বার্ষিকী

এস এম শাহনূর।।

আজ ২৮শে অক্টোবর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর- সহযোদ্ধা প্রয়াত সাংসদ সিরাজুল হক বাচ্চু সাহেব অর্থাৎ কসবা-আখাউড়া গণমানুষের অভিভাবক মাননীয় আইনমন্ত্রী জনাব এডভোকেট আনিসুল হক এমপি মহোদয়ের পিতার ১৯তম মৃত্যু বার্ষিক উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে, আখাউড়া উপজেলা যুবলীগ আয়োজিত স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আখাউড়া উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার মেয়র জনাব মোঃ তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন,আহবায়ক, আখাউড়া উপজেলা আওয়ামী লীগ। প্রধান বক্তৃতা হিসাবে উপস্থিত থাকবেন কসবা পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম জি হাক্কানী। বিশেষ বক্তৃতা হিসাবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জমশিদ শাহ্।

এদিকে মাননীয় আইন মন্ত্রীর নিজ উপজেলা কসবা মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে কসবা পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম জি হাক্কানীর সভাপতিত্বে আলোচনা মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জনার এডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD