শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আজ স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের আলো ফাউন্ডেশন’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী

আজ স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের আলো ফাউন্ডেশন’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

স্বপ্নের আলো ফাউন্ডেশন (S.A.F) ঝালকাঠির অন্যতম একটি সক্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০১৯ সালের পহেলা আগষ্ট সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রম। স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিতকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কর্মসূচী। এসব নিয়ে কাজ করে যাচ্ছে স্বপ্নের আলো ফাউন্ডেশন (S.A.F) নামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি।

স্বপ্নের আলো ফাউন্ডেশন (S.A.F) প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাঈম জানান “স্বপ্নের আলো ফাউন্ডেশন” একটি শিক্ষামূলক সংগঠন। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এই দেশ আমাদের, এই দেশের প্রতিটি নাগরিক আমাদের সহোদর। তাই এই দেশের উন্নয়নে, এই দেশের মানুষের সেবায় কাজ করতে হবে আমাদের সকলকে। নিজের মন মানসিকতা, দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিৎ আর্ত মানবতার সেবায়। এমনি প্রেক্ষাপটে কয়েকজন সচেতন তরুণ তরুণী নিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে  যুব সমাজকে উদ্বুদ্ধ ও সংগঠিত করে। আর এভাবেই ২০১৯ সালের ১লা আগষ্ট সচেতন তরুণ তরুণীদের সক্রিয় উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন
“আমাদের সপ্ন”
“মানবতার সেবা”
“জয় হোক রক্ত দাতারা” এই স্লোগানকে বুকে ধারন করে “স্বপ্নের আলো ফাউন্ডেশন” পদযাত্রা শুরু হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD