বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
আব্বু সুস্থ আছেন, ভালো আছেন: আঁখি আলমগীর

আব্বু সুস্থ আছেন, ভালো আছেন: আঁখি আলমগীর

বিনোদন ডেস্ক ।।
ছবিঃ সংগৃহীত
মধ্যরাতে হঠাৎই খবর ছড়াতে থাকে চিত্রনায়ক আলমগীর মারা গেছেন। কোনো সঠিক তথ্য ছাড়াই বেশ কিছু আইডি ও পেজে এ অভিনেতার মৃত্যুর খবর পোস্ট করা হয়, যা দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

খোঁজ নিয়ে জানা গেছে, সুস্থ আছেন কিংবদন্তি এ নায়ক। বাসাতেই রয়েছেন তিনি। আরও জানা যায়, ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কালজয়ী এই অভিনেতা বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসি গিয়েছিলেন। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময় কাটিয়েছেন। আড্ডা দিয়েছেন নায়ক সাইমনের সঙ্গেও৷

মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। তিনি ২৯ অক্টোবর মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আব্বু সুস্থ আছেন, ভালো আছেন। দয়া করে অমানুষের মত গুজব ছড়াবেন না। আপনারাও কোন বাবা মায়ের সন্তান। এত ঘৃণ্য কাজ কিভাবে করতে পারেন?’

এদিকে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, নায়ক জায়েদ খানও। তিনি বলেন, ‘এটা খুবই নিম্নমানের কাজ। একটি শ্রেণি অনলাইনে নিয়মিত এমন গুজব ছড়াতে থাকে। আমরা শিগগিরই ব্যবস্থা নিতে যাচ্ছি এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে।’

১৯৭৩ সালে ‘আমার জন্মভূমি’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় পথচলা শুরু হয় আলমগীরের। সিনেমার শিল্পীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। চলচ্চিত্র পরিচালক হিসেবেও সফল এই অভিনেতা। এর আগেও চলতি বছরের এপ্রিলে একবার নায়ক আলমগীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। সে সময় করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD