মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
ইডেন মহিলা কলেজে বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি’র আহ্বায়ক কমিটি গঠিত

ইডেন মহিলা কলেজে বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি’র আহ্বায়ক কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক:
ইডেন মহিলা কলেজে বাংলাদেশের হিউম্যান হেল্পিং সোসাইটি’র কার্যক্রম বিস্তৃতি ও শাখা গঠনের লক্ষ্যে ০৮ (আট) সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল ১১ই এপ্রিল (শনিবার) বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি নাইমুর রহমান সাকিব ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ইজাজ কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তামান্না বেগম এবং সদস্য সচিব হিসেবে সুমনা হক চৈতী। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ৬০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

তামান্না বেগম বলেন, “মানব সেবামূলক কার্যক্রমে আমাদের সবার এগিয়ে আসা উচিৎ। বিশেষ করে বর্তমানে আমরা খুবই সংকটময় অবস্থার মধ্যে যাচ্ছি। আমাদের সবার মানবিক হওয়া অত্যন্ত জরুরী।”

সুমনা হক চৈতী বলেন, “পারস্পরিক সহযোগিতায় অগ্রগতি, পরহিতে মানবের স্থায়ী সুখ, প্রেমমৈএীর মেলবন্ধনেই অস্তিত্ব বিকাশ। মানব সহযোগিতায় সেই পরহিতে ব্রতই এক সুমহান কর্ম। আর এ স্লোগান এ এগিয়ে যাক এই সংগঠন।”

এছাড়া আহ্বায়ক কমিটিতে রয়েছেন যুগ্ম আহ্বায়ক ফারজানা মাহমুদা, সানজিদা রহমান সেতু। আহ্বায়ক সদস্য জারকা, রিফাত আনজুম তিনা, তাসনিম তাবাসসুম ও ফাতেমা তুক জোহরা।

প্রসঙ্গত, বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি ২০১৩ সালের ০১লা মে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD