নিজস্ব প্রতিনিধি:-
নোয়াখালী সদর উপজেলার বৃহত্তর ইউনিয়ন এওজবালিয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বাবদ গরীব-দুঃখী অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
গত রবিবার ৯ ই মে, দুপুর ১২ টায় এওজবালিয়া ইউনিয়নের চেয়ারম্যান কক্ষে ৩,১০০ জন ব্যক্তির মাঝে নগদ ৪৫০ টাকা অর্থ প্রদান কার্যক্রমের শুভ উদ্ধোধন করলেন সদর উপজেলার বিভাগীয় পদক প্রাপ্ত শ্রেষ্ঠ ইউ.পি চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুজ জাহের।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র ইউ.পির সদস্য জনাব মজিবুল হক সোহাগ মেম্বার, সদস্য আবদুল মন্নান মেম্বার।
সরেজমিনে গিয়ে জানা যায়,ইউনিয়নের প্রত্যকটি ইউ.পি সদস্যের সমন্বয়ে গরিব-দুঃখী, অসহায় মানুষের তালিকা করে এই অর্থ প্রদান করা হয়।
Leave a Reply