শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
একাত্তরের তিন শহীদ হত্যাকারীর বিচার দাবিতে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন

একাত্তরের তিন শহীদ হত্যাকারীর বিচার দাবিতে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ায় এক মুক্তিযোদ্ধার পৈত্রিক সম্পত্তি উদ্ধার একাত্তরের তিন শহীদদের হত্যাকারীর বিচারে দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিন বাচ্চু সিকদার।
আজ ২৬ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষেএ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সংবাদ সম্মেলনেলিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু জানান, কাঠালিয়া সদরে তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২৩২ নং খতিয়ানের ১৮৬২, ১৮৬৩ নং দাগের ৩.৬৬ শতাংশ জমি বিগত ৫০ বছর ধরে একই উপজেলার আনইলবুনিয়া গ্রামের আঃ রাজ্জাক মৃধা ওরফে শাজাহান মৌলভী জাল দলিল তৈরি করে জবর দখল করে আসছেন। ১৯৭১ সনে আঃ রাজ্জাক মৃধা, শ্রী কেশব চন্দ্র বল, শ্রী নারায়ন চন্দ্র ও শ্রী উপেন চন্দ্রকে হত্যার পিছনে হাত রয়েছে এবং মদদ দাতা হিসেবে কাজ করেছেন। দীর্ঘ দিনেও এই তিন শহীদদের হত্যাকারীর বিচার না হওয়ায় তিনি তাদের বিচারের দাবি এবং জমি উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। একই সাথে তিনি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষন করছেন। বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার কাঠালিয়া উপজেলা সদরের পনু সিকদারের পুত্র। গিয়াস উদ্দীন সিকদার আরো জানান, ডিসেম্বর ২০২১ সনে জমাজমির বিষয়টি নিয়ে স্থানিয় ইউনিয়ন পরিষদের শালিশ মিমাংশার জন্য বৈঠক হলে বিজ্ঞবিচারকদের সিদ্ধান্ত আমি মেনে নিলেও আব্দুল রাজ্জাক মৃধার ভাগিনি ইউপি সদস্য সাবিনা ইয়াসমিনের অসৎহস্তক্ষেপে উক্ত মিমাংশা বেস্তে যায়। এরপর থেকে এ পক্ষটি মামলা দিয়ে আমাকে বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে। বিভিন্ন সময় কূ-রুচিপূর্ণ মন্তব্য করে আমার মান সম্মান ক্ষুন্ন করে আসছে। আমি এ হয়রানী থেকে পরিত্রান পাওয়ার জন্য আইনমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও ভূমিমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD