আবু সায়েম মোহাম্মদ সা-‘আদাত উল করীম:
একুশে টিভির জামালপুর প্রতিনিধি, আরিফ ভিডিও এর স্বত্বাধিকার ও জামালপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আলহাজ্ব আরিফ মাহমুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ৩ এপ্রিল দুপুর ১টায় জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। জামালপুর পৌরসভার পাথালিয়া গ্রামের মৃত মোতাহার আলীর ছেলে তিনি।
পরিবার সূত্র জানায়, সাংবাদিক আরিফ মাহমুদ (৪৫) দীর্ঘদিন ধরে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন। ৩ এপ্রিল সকালে তাকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বেলা ১টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ জামালপুর শহরের পাথালিয়া গ্রামের নিজ বাড়িতে নেওয়া হলে পরিবারের স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন তিনি। ৩ এপ্রিল রাতে এশার নামাজের পর পাথালিয়ায় বায়তুল আমান জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক আরিফ মাহমুদ ২০১৭ সালে পবিত্র হজ্জ পালন করেন।
Leave a Reply