বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এসএম মহসিন আর নেই

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এসএম মহসিন আর নেই

নিউজ ডেস্কঃ

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এসএম মহসিন আর নেই। রবিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি….রাজিউন)।

খবরটি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু।

লাভলু বলেন, ‌‘মহসিন ভাই আনুমানিক সকাল ৯টার দিকে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন নিবিড় পর্যবেক্ষণে ছিলেন হাসপাতালে।’

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হন এমএম মহসিন। ৭৩ বছর বয়সী এই শিল্পী-শিক্ষকের ফুসফুসের ৭০ শতাংশ সংক্রমিত ছিল।

এসএম মহসিনের পরিবারের বরাত দিয়ে সালাহউদ্দিন লাভুল জানান- বীর মুক্তিযোদ্ধা হিসেবে এই অভিনেতাকে গার্ড অব অনার দিয়ে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা প্রয়োজন। সেই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা চলছে। তা না হলে, আজিমপুর কবরস্থানে দাফনের কথা রয়েছে।

এসএম মহসিন সর্বশেষ গত মার্চে শুটিং করেন ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’ সিনেমার।

এসএম মহসিন বাংলাদেশের একজন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য হিসেবে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এসএম মহসিন আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ ছাড়াও অসংখ্য টিভি, মঞ্চ ও রেডিও নাটকে অভিনয় করেছেন।

তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন। পেয়েছেন শিল্পকলাসহ অসংখ্য পদকও। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD