বুধবার, ২৯ Jul ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
এটুআই এর আয়োজনে জাতিসংঘ পরিচালিত ‘ই-পার্টিসিপেশন ইনডেক্স’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এটুআই এর আয়োজনে জাতিসংঘ পরিচালিত ‘ই-পার্টিসিপেশন ইনডেক্স’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

এটুআই-এর আয়োজনে অনুষ্ঠিত হল জাতিসংঘ পরিচালিত ‘ই-পার্টিসিপেশন ইনডেক্স’ বিষয়ক কর্মশালা’। ১৩ অক্টোবর বুধবার বাংলাদেশ সরকারের ৩১টি মন্ত্রণালয়ের চিফ ইনোভেশন অফিসারগণের অংশগ্রহণে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, পিএএ। কর্মশালায় সভাপতিত্ব করেন এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

সরকারি সেবায় জনসম্পৃক্ততা নিশ্চিতকরণের মাধ্যমে জনবান্ধব সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাকরণের বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয়। পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রমে নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে, নাগরিকগণের পরামর্শ গ্রহণে ডিজিটাল ও স্বয়ংক্রিয় পদ্ধতির উপর গুরুত্বারোপ নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

ই-পার্টিসিপেশনে বাংলাদেশের অবস্থান সমুন্নত করতে প্রয়োজনীয় টুলের ব্যবহার, সরকারি দপ্তরে ডিজিটাল সেবায় নাগরিকের রেটিং প্রদান, সরকারি ওয়েবসাইটে নাগরিকের অভিযোগ ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে গণশুনানি আয়োজনের মত গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীগণ আলোচনায় অংশ নেন।

উক্ত কর্মশালাটি সঞ্চালনা করেন এটুআই-এর কেওয়াইসি টিম প্রধান মো: নাহিদ আলম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD