বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
এডাব জামালপুরের উদ্যোগে মাদক সমস্যা ও প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এডাব জামালপুরের উদ্যোগে মাদক সমস্যা ও প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

এডাব জামালপুর জেলা শাখার উদ্যোগে ‘ মাদক সমস্যা, ভাবনা ও প্রতিরোধ ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় জামালপুর জেলা পরিষদের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এডাব জামালপুর জেলা শাখার সভাপতি মো. এনামুল হক (নির্বাহী পরিচালক এসপিকে) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, মো. মোস্তাফিজুর রহমান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণক অধিদপ্তর জামালপুর, ইন্সপেক্টর হাবিবুর রহমান, জামালপুর সদর থানা, আবু ইলিয়াস মল্লিক সহকারী পরিচালক জেলা সমাজ সেবা জামালপুর, শামীমা খান, নির্বাহী পরিচালক তরঙ্গ মহিলা সংস্থা, রফিকুল ইসলাম সরকার ,সাধারণ সম্পাদক এডাব জামালপুর ও নির্বাহী পরিচালক এসডিও । অনুষ্ঠানটি সমন্বয় করেন এডাবে বিভাগীয় সমন্বয়কারী মো. নূরল আমীন স্বপন । সেমিনারে ব্যক্তিগণ মাদক সেবনের কুফল নিয়ে সামাজিক ভাবে প্রতিরোধের মাধ্যমে মাদক দ্রব্যের নিয়ন্ত্রণের উপর গুরুত্বের কথা তুলে ধরেন। এছাড়াও মাদক নিয়ন্ত্রণে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা কথা ব্যক্ত করেন। সেমিনারে এনজিও কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিগণ অংশ গ্রহণ করেন ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD