শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
এদেশের মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না -আমু

এদেশের মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না -আমু

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

এদেশের মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর। তারই সুযোগ্যা কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করবে।

ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা নিবার্হী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে সামাজিক – সম্প্রীতি সমাবেশের অনুষ্ঠিনে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু এমপি এসব কথা বলেন।

এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র ওয়াহেদ খান, ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা পরিষদের পুকুরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে নলছিটি উপজেলার বিভিন্ন খাল-বিল, মরা নদী, নদীর কোল ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে দেশীয় প্রজাতির পোনামাছ অবমুক্ত করেন এমপি আলহাজ্ব আমির হোসেন আমু।

দুপুর সাড়ে ১২টায় তিনি উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলার কর্মকর্তাদের সাথে মাসিক সমন্বয় সভায় পধান অতিথির বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD