বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
ওবায়দুল কাদেরকে এক নম্বর আসামি করে মামলার ঘোষণা কাদের মির্জার

ওবায়দুল কাদেরকে এক নম্বর আসামি করে মামলার ঘোষণা কাদের মির্জার

নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এক নম্বর আসামি করে মামলা করার ঘোষণা দিলেন তাঁর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন। স্ট্যাটাসে কাদের মির্জা লেখেন, কোম্পানীগঞ্জে আর যদি একটা মায়ের বুক খালি করা হয় ,তাহলে এক নাম্বারে আসামি করা হবে ওবায়দুল কাদেরকে। স্ট্যাটাস দেওয়ার ৪৪ মিনিটের মাথায় স্ট্যাটাসে একহাজার ৪শত রিয়েকশন পড়েছে। আর কমেন্ট হয়েছে ৪৪৪টি, স্ট্যাটাসটি ৭৮টি শেয়ার হয়।

অল্প সময়ে ওই স্ট্যাটাসের স্ক্রিনশট ভাইরাল হয়ে পড়ে। কাদের মির্জা স্ট্যাটাস দেওয়ার ছয় মিনিটের মাথায় স্ক্রিনশট দিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাসটি পোস্ট করেন স্থানীয় সাংবাদিক দৈনিক আজকালের খবরের কোম্পানীগঞ্জ প্রতিনিধি হাসান ইমাম রাসেল।

স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো, কোম্পানীগঞ্জে আর যদি একটা মায়ের বুক খালি করা হয় ,তাহলে এক নাম্বারে আসামি করা হবে ওবায়দুল কাদেরকে দুই নাম্বারে আসামি করা হবে উপজেলা চেয়ারম্যান সাহাবদ্দিন, তিন নাম্বারে একরাম চৌধুরী , চার নাম্বারে নিজাম হাজারী , পাঁচ নম্বরে ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসাকে, ছয় নম্বরে নোয়খালী ডিসি, সাত নাম্বরে এসিল্যান্ড, আট নাম্বারে কোম্পানীগঞ্জের ওসি, নয় নাম্বারে কোম্পানীগঞ্জের ওসি তদন্ত, দশ নাম্বারে uno ,এগারো নাম্বারে এসিল্যান্ড তার পরে অন্যান্যদেরকে। আবদুল কাদের মির্জা, মেয়র ,বসুরহাট পৌরসভা ,নোয়াখালী।

এ বিষয়ে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ফোনে একাধিক কল করা হলেও তার ফোন ব্যস্ত পাওয়া যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD