রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ওবায়দুল কাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ

ওবায়দুল কাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ

নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে সকল কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ।

রোববার (২০ জুন) দুপুর ২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

উপজেলা আ’লীগের সভাপতি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য,বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ অঞ্চলের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক। সারা বাংলাদেশের ন্যায় কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায়ও উনার হাত ধরে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে এবং হচ্ছে। ওবায়দুল কাদের একজন সৎ ও সজ্জ্বন ব্যক্তি হিসেবে সকলের কাছে পরিচিত। কিন্তু দুঃখের বিষয় সাম্প্রতিক সময়ে কিছু দুর্নীতি গ্রস্থ ও লোভি মানুষ আমাদের প্রাণপ্রিয় নেতা ওবায়দুল কাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ ও অগ্রহণযোগ্য বক্তব্য প্রদান করে উনার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এর মধ্যে কোম্পানীগঞ্জের অপরাজনীতির হোতা সন্ত্রাসীদের গডফাদার আব্দুল কাদের মির্জা ও কবিরহাট উপজেলার জৈনিক সম্রাট নাকে এক ব্যক্তি অন্যতম। আমরা কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ উল্লেখিত ব্যক্তিদের এমন বক্তব্যের ত্ব্রী নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অশালীন বক্তব্য প্রদানকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি অনুরোধ করছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD