রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়ক থেকে ককটেল,কার্তুজ উদ্ধার

ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়ক থেকে ককটেল,কার্তুজ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার গ্রামের বাড়িতে সামনের সড়কের পাশ থেকে দুটি অবিস্ফোরিত ককটেল,দুটি চকলেট বোমা, একটি কার্তুজের খোসা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের বসুরহাট-দাগনভূঞা আঞ্চলিক সড়কের ৫ফুট পশ্চিম থেকে এই গুলো উদ্ধার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেতুমন্ত্রীর গ্রামের বাড়ির সামনের বসুরহাট-দাগনভূঞা আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে ৫ফুট পশ্চিম থেকে দুটি অবিস্ফরিত ককটেল,দুটি চকলেট বোমা, একটি কার্তুজের খোসা জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, গত (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সেতুমন্ত্রী ও কাদের মির্জার বসুরহাট পৌরসভার রাজাপুরের গ্রামের বাড়িতে প্রতিপক্ষের বিরুদ্ধে ককটেল হামলার অভিযোগ তুলেন কাদের মির্জার ছোট ভাই সাহাদাত হোসেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD