বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

কবিগুরু

নীলাঞ্জন চট্টোপাধ্যায়
————
এসে গেলো আরেকটি পঁচিশে বৈশাখ –
হে রবিঠাকুর, তোমার জন্মদিন।
তবে একি শুধু জন্মদিন!
শুধু  জন্মদিন বলবো না একে ,
এযে  এক জন্মোৎসব।
এদিন এক সাগরকে সরবে  ছুঁয়ে দেখার দিন-
নীরবে অন্তরের অন্তস্থলে,
সেই সূর্যকে স্পর্শ করতে চাওয়ার প্রচেষ্টায়
আত্মমগ্নতায় বিলীন হয়ে যাবার দিন!
যে উৎসবে, সংস্কৃতির সব ধারা,
নদী হয়ে মিশতে চায় , ছুঁতে চায় এক সাগর –
মহাসাগরীয় গভীরতায় এক হিল্লোল তুলে।।

পঁচিশে বৈশাখ, বাইশে শ্রাবণ,
আবার  নতুন বছরের প্রথম দিন,
তোমাকে ঘিরে ভালবাসা আর শ্রদ্ধার প্রস্রবণ।
পুস্তস্তবক, আর মালাতে তোমার ছবি ঢাকা-
প্রভাতফেরী, পথ পরিক্রমা, অনুষ্ঠান,  নাটক,
আর তোমার গান আর কবিতার বাহুবন্ধনে
 এক অনন্য আবহে বিদ্যমান আজকের
আরেকটি পঁচিশে বৈশাখ-
সব পঁচিশে বৈশাখ, নববর্ষ,
আর শ্রাবণের বাইশে
 যেমন অন্য সব বছরেও হয়-
তেমন রঙিন,আর ছন্দময়,আজও তেমন করে।

আমি তোমাকে  পঁচিশে বৈশাখ, বাইশে শ্রাবণ,
নববর্ষের প্রথম দিন শুধু নয়,
ওই তিনটে দিনের বাইরে,
সারাটি বছর বড় আপন করে পাই-
একেবারে নিজের মতো করে ;
কখনও জাগরনের রাত ভোর করে,
স্নিগ্ধ, শান্ত উষার বুকে
কখনও সন্ধ্যার মেঘমালায়-
 রঞ্জন- নন্দিনীর  প্রেমের সুধায় ব
অমিত- লাবন্যর মননের স্পন্দনে,  
কখনো বা সুধা আর অমলের  আলোয়,
তোমার উপস্থিতি এক অনন্য জীবনদর্শন –
কখনও বা হতাশার অন্ধকারে জোনাকি হয়ে
পথ দেখিয়ে নিয়ে চলেছো –
জীবনের প্রতি  মুহূর্তে তুমি অনন্য,
 বিরহে, বেদনায়, মরণে,আনন্দে, হৃদয়ের দাবানলে
 তুমি পরিত্রাণের ঢাল নিয়ে,
বাঙ্ময় তুমি কবিগুরু।।
 

——
নীলাঞ্জন চট্টোপাধ্যায়

পশ্চিমবঙ্গ,
 কলকাতা
ভারত

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD