শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবার গোপীনাথপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

কসবার গোপীনাথপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র চালু হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট( দুপুরে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং কেন্দ্রটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোপীনাথপুর আলহাজ্ব শাহআলম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আকরাম খান।

ইসলামী ব্যাংক কসবা শাখার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ নাজমুল হোসেন, স্থানীয় গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম মান্নান জাহাঙ্গীর, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক এইচ. এম. সিরাজ। এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষক আবুল কালাম আজাদ, বাজার পরিচালনা কমিটির সভাপতি ডা হুমায়ুন কবীর বখতিয়ার প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর উর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের পরিচালক মের্সাস মামা- ভাগিনা এন্টার প্রাইজের সত্বাধীকারী মো. আনোয়ার হোসেন ও মো. মনির হোসেন। ফিতা কেটে উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করেন গোপীনাথপুর বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইউসুফ ভূইয়া।(ছবি : মেইলে সংযুক্ত)

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD