শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবার মেহারী গ্রামের ২৪৪ বছরের পুরনো ‘ভট্টাচার্য বাড়ি’ হতে পারে মহামূল্যবান রাষ্ট্রীয় প্রত্নসম্পদ

কসবার মেহারী গ্রামের ২৪৪ বছরের পুরনো ‘ভট্টাচার্য বাড়ি’ হতে পারে মহামূল্যবান রাষ্ট্রীয় প্রত্নসম্পদ

এস এম শাহনূর

এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘরের দানবীর মহেশ চন্দ্র ভট্টাচার্যের বাড়ি নয়।এটি একই জেলার কসবা উপজেলার মেহারী গ্রামের মহেশ ভট্টাচার্যের বাড়ি।লোকমুখে ‘ভট্টাচার্য বাড়ি’ নামে সমধিক পরিচিত।
গত ৩১ অক্টোবর ২০২০, শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিলেট ও চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম আচমকা বাড়িটি পরিদর্শন করেন।টিমের সদস্যগণ বাড়ির নির্মাণ শৈলী ও কাঠামোগত দিকগুলো পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় আলামত ও ছবি তোলে নিয়ে যান।বাড়িটি নিয়ে নতুন করে ভাবনা ও পরিদর্শন বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ড. আতাউর রহমান বলেন, “প্রয়োজনীয় তথ্য উপাত্ত পেলে এটিও হতে পারে রাষ্ট্রীয় প্রত্নসম্পদ।”
মেহারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আলী আজ্জম বলেন,১৯৬৮ সালে আনুমানিক ১০০ বছর বয়সে আমার চাচা হামিদুল্লাহ মুন্সি মারা যান।তাঁর পিতার নাম ছিল সবল্লা মুন্সি। হামিদুল্লাহ মুন্সি বলেন, আমার বয়স যখন ৭/৮ বছর তখনই শুনেছি ভট্টাচার্য বাড়ির এই সুন্দর বিল্ডিং গুলো আরো একশো বছর আগে তৈয়ার করা হয়।তখন গ্রামে আর কোনো বিল্ডিং ছিলনা।মহেশ ভট্টাচার্য অনেকগুলো তালুকের মালিক ছিলেন।জানা যায়,শিমরাইলের ফাটা বিল,ঘানার চক সহ আরো অনেকগুলো তালুক ছিল তার।তালুকের মালিক হলেও ছিলেন ছোটখাট জমিদার। মহেশ ভট্টাচার্যের আরেক ভাইয়ের নাম ছিল বীরেন্দ্র ভট্টাচার্য। তিনি ক্যালকাটা শহরে মদের ব্যবসা করতেন।কুমিল্লা শহরে এবং ক্যালকাটায় তাদের বাড়ি ছিল।সে সময় কসবা থেকে রেলপথে সপরিবারে তারা ক্যালকাটা আসা-যাওয়া করতেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই তারা সপরিবারে মেহারী ছেড়ে ক্যালকাটা চলে যান।তাদের পরিত্যক্ত তালুক,ঘর-বাড়ি আস্তে আস্তে রাঘর বোয়ালদের দখলে চলে যায়।
আমি লেখক নামগুলো উল্লেখ করছি না।তবে অনেকেই এসব সম্পত্তি দখল করে আঙুল ফোলে কলা গাছ হয়েছেন বলেও জানান ডাঃ মোঃ আলী আজ্জম।

মরহুম হামিদুল্লাহ মুন্সির দেওয়া তথ্যমতে, এই ভট্টাচার্য বাড়ির নির্মানকাল আনুমানিক ১৭৭৬ এর কিছুকাল আগে পরে।সেই হিসাবে এখন ২০২০ সালে বিল্ডিংটির বয়স প্রায় ২৪৪ বছর!

লেখক: এস. এম. শাহনূর
কবি ও আঞ্চলিক ইতিহাস গবেষক

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD