শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবার সৈয়দাবাদ গ্রামে আনিসুল হক খানের দাফন সম্পন্ন।

কসবার সৈয়দাবাদ গ্রামে আনিসুল হক খানের দাফন সম্পন্ন।

শেখ মো. কামাল উদ্দিন।।
রত্নগর্ভা, কুমিল্লা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বেগম রোকেয়া পদকপ্রাপ্ত প্রফেসর জোহরা আনিসের স্বামী, কুমিল্লা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও নাক কান গলা বিশেষজ্ঞ ডা. আরিফ মোর্শেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রওনক খান, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবেদা কণক খানের পিতা ও গাইনি বিশেষজ্ঞ ডা. আতিশা রাব্বির শ্বশুর অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোঃ আনিসুল হকের নামাযে জানাযা কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নিজ গ্রাম সৈয়দাবাদ জামিয়া ছানী ইউনুছিয়া মাদ্রাসা মাঠে ২৮ জুলাই বুধবার বাদ যোহর অনুষ্ঠিত হয়।

জানাযা শেষে খান বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বিনাউটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক বিএ, সৈয়দ আলী মিয়া, ইঞ্জিনিয়ার আবদুর রহমান, সাবেক চেয়ারম্যান এডভোকেট হারুনুর রশীদ, ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইমরান খান, বিনাউটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন, মরহুমের ছেলে ডাক্তার আরিফ মোর্শেদ খান প্রমুখ।

বক্তারা বলেন, মরহুম আনিসুল হক খান এলাকার জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি গ্রামের উন্নয়নে বিশেষ অবদান রেখে গেছেন। সমাজের সকল সর্বস্তরের মানুষের সাথে আমৃত্যু সম্পৃক্ত ছিলেন। গ্রামের মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। পারিবারিকভাবে তিনি একজন সফল ব্যক্তিত্ব। তিনি দেশের সূর্য সন্তান হিসেবে আপন সন্তানদের গড়ে তুলতে সক্ষম হয়েছেন। জানাযায় সৈয়দাবাদসহ আশপাশের গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও মুসল্লিরা অংশগ্রহণ করেন।
মোঃ আনিসুল হক খান (৮৫) গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় কুমিল্লা শহরের ঝাউতলাস্থ গ্রীণউড ভ্যালী নামীয় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD