শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় কবরস্থানের জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ নিহত ১

কসবায় কবরস্থানের জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ নিহত ১

কসবা প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কবরস্থানের খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল নাজির হোসেন (৩৫) নামের নিরীহ এক অটো রিক্সা চালকের। গত বুধবার রাতে এ ঘটনাটি ঘটেছে। আজ বৃহস্পতিবার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

নিহত নাজির হোসেন কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে। নিহতের স্ত্রী, ৮ বছরের এক মেয়ে ও সদ্য জন্ম গ্রহন করা ২০ দিনের এক ছেলে রয়েছে।

পুলিশ, প্রত্যদক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাইমপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে কবরস্থানের খাস ভূমি দখল নিয়ে ওই গ্রামের মো. শিশু মিয়া ও মতিন মিয়ার লোকজনদের মধ্যে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত বুধবার রাত ১০টার দিকে দুই পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পাশের বাড়ির নাজির হোসেন অটোরিক্সা চালিয়ে বাড়ি ফিরার পথে দুইপক্ষের লোকজনদের ঝগড়া থেকে বিরত থাকতে বলে সংঘর্ষ থামাতে গেলে মতিন মিয়ার লোকজন তাকে কিল ঘুসি মারেন। পরে নাজির হোসেনের বুকে

ব্যথা শুরু হলে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায় রাত সাড়ে ১২টার দিকে ওই হাসপাতালে তিনি মারা যান।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, একটি খাস জমি নিয়ে মতিন মিয়া ও শিশু মিয়ার লোকজনদের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। ওই সময় নাজির হোসেন তাদের মধ্যে ঝগড়া থামাতে গিয়েছিল ।

ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে কিভাবে মারা গেলেন নাজির হোসেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরী করে লাশটি ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD