শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় করোনা পরীক্ষার টিকিট সংগ্রহ ‘ফি’ করে দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জীবন

কসবায় করোনা পরীক্ষার টিকিট সংগ্রহ ‘ফি’ করে দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জীবন

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বায়েক ইউনিয়নের নয়নরপুর কোনাঘাটান মা ও শিশু কেন্দ্র ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনার নমুনা সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন হয়েছে। এ সময় উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন করোনা পরীক্ষার টিকিট সংগ্রহ ‘ফি’ নিজের পকেট থেকে দিয়ে দেন। নারী ও পুরুষ মিলে একশ’জনের বেশি লোকের করোনার নমুনা নেয়া হয়।

নমুনা সংগ্রহ কার্যক্রমের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-মামুন ভুইয়া, আওয়ামী লীগের সভাপতি মো. শাহরিয়া ভূইয়া ,সাধারণ সম্পাদক প্রভাষক মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী আজমল প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পর্যন্ত কসবা উপজেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩৯২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৪২ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫২০ জনের। তবে ১ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত নমুনা সংগ্রহ করা ৫২ জনের মধ্যে পজিটিভ হয় ৩৯ জনের।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD