শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় কিশোরী গণধর্ষনের শিকার, চারজনের নামে থানায় মামলা, গ্রেপ্তার ২

কসবায় কিশোরী গণধর্ষনের শিকার, চারজনের নামে থানায় মামলা, গ্রেপ্তার ২

আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৫ বছর বয়সী এক কিশোরী গণ ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই কিশোরী বাদী হয়ে চারজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে দুইজনকে গ্রেপ্তার করেছে। ধর্ষনের শিকার হওয়া ওই কিশোরীকে আজ বৃহস্পতিবার দুপুরে ডাক্তারী পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া দুই ধর্ষনকারী হলেন, কসবা উপজেলার কুটি ইউনিয়নের রাণিয়ারা গ্রামের নুরুল হক (২৫) ওসাগর মিয়া (২৫)। গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার দুপুরেই ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাটআদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে। এ মামলার অন্য দুই আসামী হলেন একইগ্রামের মো. টিটু মিয়া (২৪) ও মাইজখার গ্রামের দীপুমিয়া (২০)। মামলার এজহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার কুটি ইউনিয়নের বাসিন্দা ১৫ বছর বয়সী এক কিশোরীর সাথে মাইজখার গ্রামের দীপু মিয়ার সাথে পরিচয় হয়। গত বছরের তিন অক্টোবর দীপু মিয়া ওই কিশোরীকে রাণিয়ারা গ্রামের একটি বাড়িতে ডেকে নিয়ের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় রাণিয়ারা গ্রামের নুরুল হক ও সাগর মিয়াও তাকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ নিয়ে দীপু মিয়া, নুরুল হক ও সাগর মিয়ার সাথে সংর্ঘষ হয়। ঘটনারটি মিমাংশা করে দেওয়ার জন্য টিটু মিয়ানামের এক ব্যক্তি ওই কিশোরীকে গত বছরের ১০ অক্টোবর বিকালে আবারও ডেকে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানেটিটু মিয়া, নুরুল হক ও সাগর মিয়া কিশোরীর ইচ্ছারবিরুদ্ধে সন্ধা ৬টা থেকে শুরু করে রাত সাড়ে ১০টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার ভিডিও ধারণ করেছে। এক পর্যায়ে কিশোরী অসুস্থ্য হয়ে পরলে তাকে তার বাড়ির পাশে ফেলে রেখে চলে যায়। টিটু মিয়া, নুরুল হক ও সাগর মিয়া কিশোরীকে ভিডিও ভয় দেখিয়ে লোক জনকে জানিয়ে দেওয়ার ভয় ভীতি দেখিয়ে যাচ্ছে। এ ভয় দেখিয়ে পরপর কয়েকবার ধর্ষণ করেছে।আজ বৃহস্পতিবার সকালে আবারও তাকে ভয় ভীতি দেখায় ।পরে কিশোরী তার পরিবারের লোকজনকে বিষয়টি অবহিত করে। আজ বৃহস্পতিবার সকালে কিশোরী বাদী হয়ে নুরুল হককে প্রধান আসামী করে চারজনের নামে একটিগণধর্ষনের মামলা দায়ের করেছে। পুলিশ তাদের মধ্যে থেকে আজ বৃহস্পতিবার দুপুরে নুরুল হক ও সাগর মিয়া নামের দুইজনকে গ্রেপ্তার করেছে। ধর্ষনের শিকার হওয়া ওই কিশোরী বলেন, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেছে। প্রতি নিয়ত ভয় ভীতি দেখাচ্ছে। আমি তার বিচার দাবী করছি। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, কিশোরীকে পালাক্রমে গণধর্ষণ করার অভিযোগে চারজনকে আসামী করে থানায় মামলা হয়েছে।এদের মধ্যে প্রধান দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।ধর্ষনের শিকার হওয়া ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষা করানোর জন্য ব্রাহ্মণবাড়িয়া জেল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।অপর দুই আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD