শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবায় গৃহবধূ লিজা হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

কসবায় গৃহবধূ লিজা হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

আবুল খায়ের স্বপন।।

কসবায় গৃহবধু লিজা আক্তার (২২)কে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফঁাসির দাবীতে মঙ্গলবার (২৩ নভেম্বর) উপজেলার বিনাউটি ইউনিয়নের চান্দাইসার গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চান্দাইসার সড়ক বাজারে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে চান্দাইসার ও আশপাশ গ্রামের শতাধিক নারীপুরুষ অংশ নেন। এসময় তারা লিজা আক্তার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানান।

মানববন্ধন অনুষ্ঠানে নিহত লিজা আক্তারের পিতা মো. বাবুল মিয়া জানান, চলতি বছরের ১৪ সেপ্টেম্বর আখাউড়া উপজেলা গঙ্গানগর গ্রামের হেলাল উদ্দিনের পুত্র মো. রনি মিয়া (৩০) এর সাথে লিজা আক্তারে বিয়ে হয়। বিয়ের পর থেকেই রনি মিয়া যৌতুকের দাবীতে লিজা আক্তারকে নির্যাতন করত। গত ৩১ অক্টোবর রাতে সৌদি যাওয়ার নামে রনি মিয়া স্ত্রী লিজার কাছে তার বাবার বাড়ি থেকে ৩ লক্ষ টাকা এনে দিতে বলে। যৌতুকের টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে লিজা আক্তারকে নির্যাতন চালিয়ে হত্যা করে। লিজার স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজন হত্যার পর লিজার মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখে।

সংবাদ পেয়ে আখাউড়া থানা পুলিশ গত ১ নভেম্বর লিজার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মানববন্ধনে বাবুল মিয়া তার মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের জন্য আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

লিজা আক্তরের মা পিয়ারা বেগম (৪০) কান্নাজড়িত কন্ঠে বলেন, একদিন আগে মেয়েকে আনার জন্য ছেলে শাহিনকে মেয়ের শ্বশুরবাড়ি গঙ্গানগর গ্রামে পাঠাই। ছেলের সামনেই লিজাকে যৌতুকের জন্য তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে হত্যা করে। সংবাদ পেয়ে পরদিন লিজা আক্তারের লাশ নিয়ে আমি বাড়িতে আসি। তিনিলিজা হত্যাকারীদের ফাঁসির দাবী জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD