শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার

কসবায় চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার

আবুল খায়ের স্বপন।।

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী, দুইবারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন ভূঁইয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, ২০১৯ সালে অবহেলাজনিত মৃত্যুর একটি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি তিনি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা অভিযোগ করেন, আনোয়ার হোসেন ভূঁইয়া ইউনিয়নে অনেক জনপ্রিয়। এতে ঈর্ষান্বিত হয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, আনোয়ার হোসেন ভূঁইয়া ২০১৯ সালে করা অবহেলাজনিত মৃত্যুর মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানা থাকলে এত দিন গ্রেপ্তার না করে নির্বাচনের আগে কেন করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে ওসি আলমগীর বলেন, ‘আগে খুঁজে পাইনি তাঁকে।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD