বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
কসবায় পানি নিষ্কাশনের জন্য ছয় কিলোমিটার ড্রেন নির্মাণ

কসবায় পানি নিষ্কাশনের জন্য ছয় কিলোমিটার ড্রেন নির্মাণ

ফাইল ছবি।।

প্রতিনিধি, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের আড়াইবাড়ি এলাকায় পানি নিষ্কাশনের জন্য ছয় কিলোমিটার ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আজ বুধবার দুপুরে প্রধান অতিথি হিসাবে এ কাজের উদ্বোধন করেন কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে পৌরসভার পানি সরবরাহ ও মানববজ্য ব্যবস্থাপনাসহ এনভারমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় ছয় কোটি টাকা ব্যয়ে এ ছয় কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী মো. শরীফুল ইসলাম, কসবা পৌরসভার সহকারী প্রকৌশলী এ.ডি.এম বাবুল হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. সাইফ উদ্দিন, কাউন্সিলর মো. আবু ছাইদ, মো. রঙ্গু মিয়া, লুৎফুন্নাহার রিনা প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD