শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১২০জন কৃষকের মাঝে ধানের বীজ, সার ও নগদ অর্থ বিতরণ

কসবায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১২০জন কৃষকের মাঝে ধানের বীজ, সার ও নগদ অর্থ বিতরণ

মোঃ আবুল খায়ের স্বপন-

ব্রা‏হ্মণবাড়িয়া কসবা উপজেলার বায়েক ইউনিয়নে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বন্যায় ক্ষতিগ্রস্থ ১২০জন কৃষকের মাঝে আজ শনিবার শেরে বাংলা উচ্চবিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিক ভাবে নগদ অর্থ, বীজ ও সার দেওয়া হয়েছে। জেলা প্রশাসন, বাংলাদেশ পরমানু কৃষি গভেষনা ইনষ্টিটিউ ও ব্রা‏হ্মণবাড়িয়া ফার্টিলাইজার এসোসিয়েশনের পক্ষ থেকে এ অনুদান দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রত্যেক কৃষককে নগদ এক হাজার টাকা, পঁাচ কেজি ধানের বীজ, ১০কেজি টিএসপি এবং ১০কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
ব্রা‏হ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. হায়াত উদ দৌল্লা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাচুংয়েলে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সাংসদ আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম, কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী, রুহুল আমিন ভূইয়া, বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল-মামুন ভূইয়া প্রমুখ।
সমপ্রতি তিনদিনের প্রবল বর্ষন ও ত্রিপুরা রাজ্যের পাহাড়ী ঢলের পানিতে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা- খাদলা বেলতলী সড়ক, হরিপুর বাজার থেকে পেট্রোবাংলা সড়ক, শেরেবাংলা উচ্চ বিদ্যালয় থেকে কোল্লাপাথর সড়ক, শ্যামপুর সড়ক, কৈখলার সড়ক পানিতে তলিয়ে যায়। তিনদিন পানি বন্দি হয়ে পড়ে বড় বায়েক, হরিপুর, বিদ্যানগর, নিশ্চিন্তপুর, গৌরাঙ্গলা, শ্যামপুর, পুটিয়া ও খাদলাসহ প্রায় ১০ গ্রামের সাধারণ লোকজন । এ আকস্মিক বন্যায় সাত হেক্টর রোপা আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্থ হয়। ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD