শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্র নিহত

কসবায় বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্র নিহত

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় বিদুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা-ছেলে মর্মান্তিক ভাবে নিহত হয়েছে।

রোববার (২০ জুন) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি নামক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার মৃত খালেক মিয়ার ছেলে গোলাম মাওলা (৩৫) ও তার ৭বছরের শিশু সন্তান জুবায়ের। এই ঘটনায় গুরুতর আহত গোলাম মাওলার স্ত্রী শামসুন্নাহারকে আশংকাজনক অবস্থায় ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও নিহত পরিবারের সূত্রে জানা যায়, গোলাম মাওলা পেশায় একজন শ্রমিক ছিলেন। কয়েকদিন যাবত নিজের জমানো টাকা দিয়ে সম্প্রতি একটি ফ্রিজ কেনার প্রস্তুতি নিচ্ছিল। এই কারণে গোলাম মাওলা ভোর সকালে ঘরের অন্যান্য মালামাল সরিয়ে জায়গা খালি করছিল। কিন্তু ঘরের একটি স্টিলের আলমারিতে বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে ছিল তা জানতেন না তারা। আলমারিটি স্থানান্তরিত করতে গেলে গোলাম মাওলা ও তার শিশু সন্তান জুবায়ের বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় তার স্ত্রী শামসুন্নাহার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলে তাকে উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল নিয়ে এসে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাম মাওলা ও তার শিশু সন্তান জুবায়ের বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD