শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কসবায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রা‏হ্মণবাড়িয়া কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত যথাযথ স্বাস্থ্য বিধি মেনে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন দিবসটি পালনে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপাধ্বনি মাধ্যমে দিবসটির সূচনা। স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সকাল পৌনে ৮টায় কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউট, গার্লস গাইড, কিন্ডার গাটেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও অন্যান্য শিশু কিশোর সংগঠনের অংশ গ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও শরীর র্চচা প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা। অনুষ্ঠানে কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন কসবা উপজেলা পরিষদ চেয়াম্যান এডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, কসবা থানা অফিসার ইনর্চাজ মোহাস্মদ আলমগীর ভূইয়া,

অনুষ্ঠানে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম এর সভাপতিতে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক এম জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আইয়ুব আলী ভূইয়া,কসবা কমিউনিটি পুলিশিং সভাপতি শফিকুর রহমান রঙ্গু, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, সহকারী কমিশনার (ভ‚মি) হাছিবা খাঁন, উপজেলা প্রকৌশলী এটিএম রবিউল আলম কসবা প্রেস ক্লাব সভাপতি মো: আব্দুল হান্নান, সাংবাদিক সোলেমান খাঁন প্রমুখ। অনুষ্ঠানে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD