আবুল খায়ের স্বপন।।
মানুষের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালান ব্রাহ্মণবাড়িয়ার কসবার এসিল্যান্ড হাসিবা খান
মানুষের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালান ব্রাহ্মণবাড়িয়ার কসবার এসিল্যান্ড হাসিবা খান
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে মাস্ক হাতে রাস্তায় নেমেছেন এসিল্যান্ড হাসিবা খান।
মঙ্গলবার দুপুরে কসবা পৌর এলাকার নতুন ও পুরাতন বাজারে সচেতনতামূলক প্রচারণা ও নানা পেশাজীবীদের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি।
এসিল্যান্ড বলেন, আমরা প্রচার-প্রচারণা ও মাস্ক বিতরণের মাধ্যমে মানুষকে সচেতন করেছি। মানুষকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়। আমাদের সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কসবা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন
Leave a Reply