শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় যুবকের উদ্ধার

কসবায় যুবকের উদ্ধার

লক্ষীপুরের এক ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি \

গতকাল রবিবার (১৭ এপ্রিল) উপজেলার সৈয়দাবাদ গ্রাম থেকে তোফাজ্জল মিয়া (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তোফাজ্জল মিয়া নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার বসুইল গ্রামের মতি মিয়া সরকারের ছেলে। উপজেলার সৈয়দাবাদ গ্রামে তার শ্বশুরবাড়ী। পুলিশ লাশ উদ্ধ্রার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের স্ত্রী খাদিজা আক্তার জানায়, গত শনিবার রাত ২ টায় তাকে স্বামী তোফাজ্জল ফোনে জানায় সে শ্বশুরবাড়ী আসছে এবং স্ত্রীকে বলে সকালে তাকে ফোন করতে। সে সকালে স্বামীকে একাধিকবার ফোন দেয়। ভোররাত থেকে তার ফোনটি বন্ধ থাকায় সে স্বামীর সাথে আর যোগাযোগ করতে পারেনি। ভোরে সৈয়দাবাদ মাদরাসার পুকুরের পাড়ে একটি গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। এ খবর পেয়ে ছুটে আসে তোফাজ্জলের স্ত্রী খাদিজা আক্তার ও তার বাড়ির লোকজন।

খাদিজা এসে দেখতে পায় স্বামীর ঝুলন্ত লাশ। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

কসবা থানা অফিসার ইনচার্জ আলমগীর ভূইয়া বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিলোনা। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD