রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় সরকারি কালভার্ট বন্ধ করে মার্কেট নির্মাণ, পানি নিষ্কাশন বন্ধ, জলাবদ্ধতার কারনে ৩০ একর জমি আমন ধান রোপণ করা অনিশ্চিত

কসবায় সরকারি কালভার্ট বন্ধ করে মার্কেট নির্মাণ, পানি নিষ্কাশন বন্ধ, জলাবদ্ধতার কারনে ৩০ একর জমি আমন ধান রোপণ করা অনিশ্চিত

প্রতিনিধি, কসবা, ব্রা‏‏হ্মণবাড়িয়া
ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া গ্রামের মাঠের পানি নিষ্কাশনের একমাত্র খাল ও কালভার্টটি ভরাট করে মার্কেট ও বাড়ি নির্মাণ করায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। প্রতিটি জমিতে দুই ফুট পানি জমে থেকে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ কারনে প্রায় ৩০ একর জমিতে আমন ধান রোপন করা নিশ্চিয়তা দেখা দিয়েছে। হতাশায় ভোগছেন কৃষকরা। এ ঘটনায় ভুক্তভোগীরা উপজেলা প্রশাসনের কাছে সম্প্রতি লিখিত অভিযোগ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কসবা উপজেলা বিনাউটি ইউনিয়নের চাপিয়া মৌজায় ৫৪০ দাগে এক একর ৪২ শতক সরকারি খাল রয়েছে। চাপিয়া গ্রামের তাজুল ইসলাম, আবু তাহের, রফিকুল ইসলাম, আজিজুল ইসলাম, হোসেন মিয়া ও আবুল কালামসহ বেশ কয়েকজন ব্যক্তি পানি নিষ্কাশনের সরকারি খাল ও খালে নির্মাণ করা কালভার্টটি বন্ধ করে মার্কেট ও বাড়ি-ঘর নির্মাণ করেছে। এতে করে চাপিয়া গ্রামের দক্ষিন মাঠের প্রায় ৩০ একর জমিতে প্রায় দুই ফুট পানি জমেছে। পানি কোথাও নিষ্কাশন করা যাচ্ছে না। সামান্য বৃষ্টি হলেই পানি আরো বৃদ্ধি পেয়ে জলাবদ্ধতা আরো বেশী হচ্ছে। এতে চলতি মৌসুম চলে যাচ্ছে। কিন্তু কৃষকরা রোপা আমন ধান রোপন করতে পারছে না।
চাপিয়া গ্রামের কৃষক রফিক মিয়া বলেন, পানি নিষ্কাশন হচ্ছে না। প্রতিটি জমিতে প্রায় দুই ফুট পানি নিচে রয়েছে। রোপা আমন ধান রোপনের সময় চলে যাচ্ছে। কিন্তু ধান রোপন করতে পারছি না। এ কারনে আমরা হতাশায় ভোগছি। তিনি বলেন, চাপিয়া ও টিঘরিয়া গ্রামের কয়েকজন ব্যক্তি খাল ও সরকারি কালভার্ট ভরাট করে ফেলায় পানি নিষ্কাশন হচ্ছে না।
ভুক্তভোগী কৃষক শেখ এবাদুল বলেন, তার বাবা শেখ আজিজুর রহমান জীবিত থাকা অবস্থায় ২০০৯ সালে সরকারি খাল ও কালভার্ট উদ্ধারের জন্য তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বরাবর দরখাস্ত দিয়েছিলেন শতাধিক কৃষকের স্বাক্ষর নিয়ে। তখন আবু কালাম বলেছিলেন তিনি পানি নিষ্কাশনের জন্য তার বাড়ির পূর্ব পাশে একটি পাঁচ ইঞ্চি পাইপ দিয়েছিলেন। কিন্তু সেটিও বন্ধ হওয়ায় পানি নিষ্কাশন হচ্ছে না। এতে করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ধান রোপন করতে পারছিনা।
চাপিয়া গ্রামের স্কুল শিক্ষক সাইদুর রাহমান খান বলেন, সরকারি খালটি বরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। খালটি দ্রুত উদ্ধার না করা হলে জলাবদ্ধ স্থায়ীভাবে সমাধান হবে না। কৃষকদের রোপা আমন ধান রোপন করতে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন।
চন্ডিদ্বার ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মো.আমিনুল ইসলাম বলেন, খালটি চাপিয়া মৌজার ৫৪০ দাগে এক একর ৪২শতক সরকারি খাস ভূমি রয়েছে। সরেজমিনে দেখা গেছে, আবু তাহের, রফিকুল ইসরাম, আজিজুল হক, আবুল কালামসহ আরো কয়েকজন ব্যক্তি সরকারি খাল ও কালভার্টটি ভরাট করে বানিজ্যিক মার্কেট ও বাড়ি-ঘর নির্মাণ করে রেখেছে। তদন্ত প্রতিবেদন সহকারী কমিশনার (ভূমি) স্যারের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে আবুল কালাম বলেন, তিনি একা খাল ভরাট করেননি। আবু তাহের, রফিক, আজিজুল, হোসেন মিয়া তারাও ভরাট করেছেন। তিনি বলেন, পানি নিষ্কাশনের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করার চেষ্টা করছেন। এ ছাড়াও তিনি সরকারি জায়গা থেকে দোকানে ভেঙে নিয়েছেন। স্থায়ী ভাবে মাটিও সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছেন।
কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান বলেন, সার্ভেয়ারসহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরেজমিনে তদন্ত করেছে। যারা সরকারি খালটি ভরাট করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পানি নিষ্কাশনের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বলেন, বিষয়টি সহকারী কমিশনার (ভূমি)কে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD