শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের সভা অনুষ্ঠিত

কসবায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের সভা অনুষ্ঠিত

আবুল খায়ের স্বপন।।

সেবা গ্রহীতাদের সরকারের কল্যাণমুখি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে কসবা উপজেলা বিনাউটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণ সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান এনডিসি এ কথা বলেন। তিনি সরকারের টেকসই উন্নয়ন অর্জনে নিরলসভাবে কাজ করাসহ দক্ষতা ও জনগণের সঠিক কাজ করার জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। তিনি এর পূর্বে মুজিব শতবর্ষ উপলক্ষে কসবা উপজেলার মনকাশাইর নামক স্থানে ৫ শতাধিক ভূমিহীন ও গৃহহীন পরিবার পূণর্বাসনের নিমিত্ত প্রস্তুতকৃত গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউছার ভূঞা, কসবা পৌরসভা মেয়র মো. গোলাম হাক্কানী, বিনাউটি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মু্ক্তিযোদ্ধা মো. শহীদুল হক, বিনাউটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল হোসেন প্রমুখ।

সভায় উপজেলার মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ও প্রতিবন্ধী ভাতা সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথ সুবিধাভোগীদের সাথে মত বিনিময় করেন। এ সময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD