শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় ৩৬ কেজি গাঁজা, ৯৫ বোতল স্কফসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

কসবায় ৩৬ কেজি গাঁজা, ৯৫ বোতল স্কফসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

আবুল খায়ের স্বপন।।
কসবায় গতকাল বুধবার (১৭ আগষ্ট) বিকেলে ও রাতে কসবা থানা পুলিশ পৃথক চারটি অভিযান চালিয়ে কসবা উপজেলার বিভিন্ন স্থান থেকে ৩৬ কেজি গাঁজা, ৯৫ বোতল স্কফ ও ৪ বোতল হুইস্কিসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো বায়েক ইউনিয়নের বালিয়াহুড়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে সোহেল মিয়া (২৮),গোপিনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে জিয়াউর রহমান (৩৫), বিঞ্ষাউড়ি গ্রামের ফাজু মিয়ার ছেলে সালমান মিয়া (২১), পৌর সভার চড়নাল গ্রামের আবু তাহেরের ছেলে শাজাহান (৩৮), ও বিনাউটি ইউনিয়নের রাউৎহাট গ্রামের জীবন বর্মনের ছেলে জয় বর্মন (১৮), খগেন্দ্র বর্মনের ছেলে বাদল বর্মন (২২)।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD