শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবা পৌরসভা নির্বাচন আজ

কসবা পৌরসভা নির্বাচন আজ

শেখ মো. কামাল উদ্দিন
আজ ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার নির্বাচন। সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন পৌর এলাকার ১০টি ভোট কেন্দ্রে ইভিএমসহ সকল প্রকার প্রয়োজনীয় সামগ্রী প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর নিকট বুঝিয়ে দিয়েছেন। তাঁদেরকে নির্ধারিত ভোট কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে।
পৌরসভার নির্বাচনের মাধ্যমে ইভিএম এ ভোট গ্রহণ প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ ভোটারগণের প্রশিক্ষণের জন্য গত রোববার সকল কেন্দ্রেই দিনব্যাপী মগভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল।
সুষ্ঠু সুন্দর অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জেলা উপজেলা ও নির্বাচন কমিশন যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। পৌরসভার ১০টি কেন্দ্রে কাউন্সিলর পদপ্রার্থীদের জন্য ভোট কেন্দ্রের নিরাপত্তার লক্ষ্যে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম ও ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. জিল্লুর রহমান জানান, কসবা পৌরসভা নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে। এতে পুলিশ, বিজিবি, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।
ইতোপূর্বে কসবা পৌরসভার মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীলীগ মনোনীত একক প্রার্থী মো. গোলাম হাক্কানী নির্বাচিত হওয়ায় এ পদে ভোট গ্রহণ হচ্ছে না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD