বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কাঁঠালিয়ায় ডাকাতি আহত-১, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

কাঁঠালিয়ায় ডাকাতি আহত-১, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়ায় দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে, এ সময় শাহজাহান হাওলাদার নামে এক গৃহকর্তাকে ডাকাতরা কুপিয়ে মারাত্মক জখম করে। আহত শাহজাহানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামে শাহজাহান হাওলাদারের ঘরের জানলা ভেঙ্গে ভিতরে ঢুকে ডাকাতরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। শাহজাহানকে প্রথমে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে পরে উন্নত চিৎিসার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের স্ত্রী নুরজাহান বেগম জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরি। গভীররাতে ঘরের বারান্দার জানালা ভেঙ্গে ৫/৬ জনের একটি ডাকতদল ভিতরে ঢুকে আমার স্বামীকে হাত পা বেধে শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুসি লাথি মারতে থাকে। এক পর্যায় দাও দিয়ে তাকে কোপ দেয় ডাকাতরা, এতে সে মারাত্মক ভাবে আহত হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় আমাদের ডাক-চিৎকারে বাড়ীর লোকজন জড়ো হলে ডাকতরা পালিয়ে যায়। তারা ঘরে থাকা নগদ এক লাখ সাড়ে ১২ হাজার টাকা ও স্বণের চেইন ও কানের বালা নিয়ে যায়।

শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন জানান, খবর পেয়ে শাহজাহন হাওলাদারের বাড়ী পরিদর্শন করি এবং ভান্ডারিয়া হাসপতালে তাকে দেখতে যাই।

কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD