বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
কাঠালিয়ায় করোনার ভ্যাকসিন বিষয়ক অবহিতকরণ সভা

কাঠালিয়ায় করোনার ভ্যাকসিন বিষয়ক অবহিতকরণ সভা

মোঃ আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় কোভিড-১৯ করোনা ভ্যাকসিন দেয়ার অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার। এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, এএসআই মো. হাসান, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, মো. কামরুজ্জামান লিটন নকীব, শিশির চন্দ্র দাস প্রমুখ।

উপজেলায় ২ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌছেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার। তিনি আরো জানান, এ জেলায় ১৫ ক্যাটাগরীর মানুষ অগ্রাধিকার ভিত্তিতে ডোজ পাবে। আগামী ৭ ফেব্রুয়ারী প্রথম ধাপে আনুষ্ঠানিক ভাবে মানবদেহে এ ডোজ পুশ করা হবে। চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগে সংশিষ্ট করোনাকালে সম্মুখযোদ্ধারা প্রথমে এ ভ্যাকসিন পাবেন। ভ্যাকসিন পেতে অনলাইনে সুরক্ষা ওয়েবসাইট নিবন্ধনের জন্য বলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD