বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
কাঠালিয়ায় সাংবাদিক ফারুক হোসেন খানকে সংবর্ধনা

কাঠালিয়ায় সাংবাদিক ফারুক হোসেন খানকে সংবর্ধনা

মোঃ আমির হেসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ায় দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর নির্বাচিত হওয়ায় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি উপজেলা সুজন সম্পাদক, দৈনিক শতকন্ঠ’র সিনিয়র ষ্টাফ রিপোর্টার সমকাল উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি) ও সুজন-সুশানের জন্য নাগরিক আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও উপজেলা সুজনের সভাপতি ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক মো.আবদুল হালিমের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক চাঁন জমাদ্দার, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির সহসভাপতি মো.জালালুর রহমান আকন, উপধাক্ষ্য আবি আবদুল্লাহ আহসান চুন্নু, কৃষি সম্প্রসারণ অফিসার মো.মোশারফ হোসেন, উপজেলা যুব উন্নয়ণ অফিসার মো. শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ সদস্য ও প্রধান শিক্ষক এস, এম আমিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. শাখাওয়াত হোসেন অপু, অধ্যক্ষ মো.আলমগীর হোসেন খান, অধ্যক্ষ একে,এম কামরুজ্জামান, অধ্যক্ষ আবুল বসার বাদশা, অধ্যাপক মো.আঃ সালাম, আবাশিক প্রকৌশলী (বিদুৎ) তাপস কুমার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি গৌতম মন্ডল, প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রী, ডাঃ সোহাগ মজুমদার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মিজানুর রহমান সোহাগ, এ্যাম্বেসেডর মো.নাসির উদ্দিন, পিএফজি সদস্য সাংবাদিক সাকিবুজ্জামান সবুর, মনিরুজ্জামান মুকুল গোলদার, মোশারেফ হোসেন খান, ইউপি সদস্য নজরুল ইসলাম ফোরকান, মো. নকিরুল ইসলাম, সাবেক বিজিবি অফিসার মো.শাহআলম খান, মো. মানিক আকন, মৃনাল কান্তি রায়, মো.সোহানুর রহমান ও ইউয়ুথ লিডার তাসলিম আহম্মেদ তুর্য প্রমূখ।

উল্লেখ্য গত ২২ সেপ্টেম্বর দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ বরিশাল আঞ্চলিক অফিসে অনুষ্ঠিত নির্বাচনে সাংবাদিক ফারুক হোসেন খান কো-অডিনেটর নির্বাচিত হন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD