বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কিশোরগঞ্জে অপরাজিতা প্রকল্পের আয়োজনে রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময়

কিশোরগঞ্জে অপরাজিতা প্রকল্পের আয়োজনে রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময়

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি\

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় হেলভেটাস বাংলাদেশ’র সহযোগীতায় ও ডেমোক্রেসিওয়াচ“অপরাজিতা” প্রকল্পের আয়োজনে রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে স্থানীয় শিল্পকলা একাডেমীতে ডেমোক্রেসিওয়াচ জেলা ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর জুলিয়া আক্তারের সঞ্চালনায় ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাপলা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল,ডেমোক্রেসিওয়াচ জেলা প্রোগ্রাম সমন্বয়কারী কামাল হোসেন শাহ্,উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সংসদ সদস্যের প্রতিনিধি রেজাউল আলম স্বপন, ডেমোক্রেসিওয়াচ ‘অপরাজিতা’ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী খুরশিদা জাহান ও প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক কে এম শাকীর। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের উপজেলা নেত্রী রোকসানা রহমান সাথী,উপজেলা জাতীয় পার্টির মহিলা নেত্রী রেহানা বেগম ও অপরাজিতা সদস্য রিয়া বেগম।
বক্তারা বলেন, দেশের প্রতিটি স্থানে নারীরা অবহেলিত। নারীদের প্রত্যেকটি স্থানে ৩৩ ভাগ দেয়ার কথা থাকলেও এখনও কোন কোন স্থানে ৫ ভাগ নারীদের জায়গা দেয়া হয় না। নারীদের ভূমিকা পুরুষের চেয়েও অনেক ক্ষেত্রে বেশী থাকলেও তাদের কোন মূল্যায়ন করা হয় না। কয়েকজন ইউপি মহিলা সদস্য বলেন.আমরা যারা ইউনিয়ন পরিষদে ৩টি ওয়ার্ডের ভোটে নির্বাচিত হয়েছি তাদেরকে পুরুষ ওয়ার্ড সদস্যের চেয়েও কম বরাদ্দ দেয়া হয়। নারীদের সম্মান এখনো বাস্তবায়ন করতে পারেনি কোন দলের নেতা নেত্রীরা।
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন,কিশোরগঞ্জ উপজেলায় প্রত্যেক দলের জন্য মহিলাদের রাজনীতি করার সুযোগ আছে আপনারা যে কোন দলের রাজনীতি সক্রিয় ভাবে করতে পারবেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা বেগম বলেন,মহিলাদের অধিকার নিয়ে আগামী মাসিক মিটিংয়ে জোর দাবী জানানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD