শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কিশোরগঞ্জে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার সকালে রণচণ্ডী ইউনিয়নের ২২ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বালক বালিকাদের পৃথক পৃথক ভাবে ১৭ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কিশামত রণচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে সাংস্কৃতিক ও অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা উদ্বোধন করার আগে ওই স্কুল চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। রণচণ্ডী আফতাব উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রণচন্ডি ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফারুক হোসেন,প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক কে এম শাকীরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। পরে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD