শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জে জনগণের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে গ্রেনেট বাবু

কিশোরগঞ্জে জনগণের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে গ্রেনেট বাবু

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার সদর (কিশোরগঞ্জ) ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের ভালবাসায় এগিয়ে যাচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু। মনোনয়ন পত্র দাখিলের পর খেকে ওই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের পাড়ায় পাড়ায় বাড়ী বাড়ি গিয়ে ফোট প্রার্থনা করছেন তিনি। এবার ভোটাররা তাকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। গ্রামের অনেক মানুষ গ্রেনেট বাবুর নির্বাচনকে ঘিরে অনেকেই রোজা ও তাহাজ্জুদ আদায় করে আল্লাহর কাছে দোয়া করছেন তার বিজয়ের জন্য। ছিট রাজীব এলাকার অনেক মহিলা ভোটার গ্রেনেট বাবুকে ভোটের পাশাপাশি টাকাও দিচ্ছেন। ওই ইউনিয়নের ছিট রাজীব মাঠের বাজার, বাংলা বাজার, বাজে ডুমরিয়া,কেশবা,গদা,মধ্য রাজীব,বাটি বেচাটারীসহ বেশ কিছু এলাকায় গ্রেনেট বাবুর জন্য কাজ করছেন ভোটাররা। কিশোরগঞ্জ বাজারের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক থাকার সময়ে বাজারের দৃশ্যমান উন্নয়ন ভোটারদের মন কেড়ে নিয়েছে। বাজার থেকে পকেটমার,সাইকেল চুরি,গরুর হাট বসানো,সাইকেলের হাটসহ পানি নিস্কাসন ব্যবস্থা বাস্তবায়নের কারণে রাজারের সহস্রাধিক দোকানদার তার লাঙ্গল প্রতীকের পক্ষে কাজ করছে। অনেকেই গ্রেনেট বাবুকে বিপদের সময় দ্রুত কাছে পাওয়ায় গ্রেনেট বাবুকে নির্বাচিত করতে কাজ করছে। দক্ষিণ রাজীব এলাকার ভোটার মোতাহার হোসেন বলেন,গত ৪ বার সাবেক চেয়ারম্যান এ টি এম আনিছুর রহমান আনুর পক্ষে কাজ করেছি। কিন্তু কিশোরগঞ্জবাসীর কোন উন্নয়ন না করায় এবার গ্রেনেট বাবুর পক্ষে কাজ করছি। ইনশাআল্লাহ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী (লাঙ্গল) হিসাবে গ্রেনেট বাবুর জয় ছিনিয়ে নিয়ে বাড়ী ফেরা হবে। তবে মুশা,পুষনা,বাজে ডুমরিয়ার ভোটাররা শঙ্কিত সুষ্ঠুভাবে ভোট দেয়ার বিষয় নিয়ে। ভোটাররা দাবী করেন প্রশাসন নিরপেক্ষ ভাবে কঠোর অবস্থানে থাকলে সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করবেন।
অপরদিকে দীর্ঘদিনের পরাজয়ের কারণকে ভোটারদের কাছে উপস্থাপন করে নিজের কোর্টে বল রাখার চেষ্টা করছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু (লাঙ্গল)। তিনি কিশোরগঞ্জ সদর ইউনিয়নকে রোল মডেলে রূপান্তরিত করতে চান। তিনি অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চান।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী গেনেট বাবু সাংবাদিকদের বলেন,চেয়ারম্যান নির্বাচিত হলে কিশোরগঞ্জ ইউনিয়নের মানুষকে মামলা মোকদ্দমা থেকে দূরে রাখবো। শিক্ষা,স্বাস্থ্যসেবাসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে চাই। তিনি বলেন,একজন চেয়ারম্যান হিসাবে বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা নিয়ে পড়ে থাকতে চাই না। একজন চেয়ারম্যান হিসাবে মামলা মোকদ্দমা, বেকার সমস্যা সমাধান,কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আগামী ২৮ নভেম্বর সারাদিন লাঙ্গল মার্কায় ভোট দেয়ার জন্য কিশোরগঞ্জ ইউনিয়নবাসীকে অনুরোধ জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD