বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কিশোরগঞ্জে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানালেন এমপি আদেল

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের জাতীয় পার্টি আয়োজিত এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে রনচন্ডি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাহুবর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,রণচন্ডি ইউনিয়ন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সংসদ সদেস্যের প্রতিনিধি রেজাউল আলম স্বপন,সদস্য সচিব ও ঠিকাদার রশিদুল ইসলাম রশিদ ও গাড়াগ্রাম ইউনিয়নের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মারুফ হোসেন অন্তিক প্রমূখ।
প্রধান অতিথি বলেন, কোন ভয় না করে ২৮ তারিখ সারাদিন ভোট কেন্দ্রে গিয়ে লাঙ্গলের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, কেউ ভোট কেন্দ্রে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। আমরা শান্তির পক্ষে কাজ করছি। জাতীয় পার্টি শৃঙ্খলবদ্ধ রাজনৈতিক দল। কেউ অরাজকতা করলে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে। পরে তিনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এনামুল হকের হাতে লাঙ্গল তুলে দিয়ে উপস্থিত সকলকে ভোট দেয়ার আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD